আজ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু উদ্বোধন করবেন মোদি
দি নিউজ লায়নঃ ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ফেনী নদীর ওপর নির্মিত ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়কে যুক্ত করা বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন তিনি। ত্রিপুরায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী। ফেনী নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত। সেতুটি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বৃদ্ধিতে আরও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এই সেতুর মাধ্যমে সরাসরি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হবে ত্রিপুরা। ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তানিশ চন্দ্র আগারভাগ ইনপাকন প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে রামগড়ের মহামুনিতে ২৮৬ একর জমির ওপর ‘মৈত্রী সেতু’ নির্মিত হয়েছে।
মৈত্রী সেতু তৈরি করতে খরচ হয়েছে ১৩৩ কোটি টাকা। প্রধানমন্ত্রীর দফতর থেকে যে প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে এই ব্রিজ ১.৯ কিমি দীর্ঘ। ভারতের সাবরুম থেকে বাংলাদেশের রামগড় পর্যন্ত এটি বিস্তৃত। মঙ্গলবার দুপুর বেলা সাড়ে ১২টায় এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য জানিয়েছে। সেতুর প্রকৌশলী মতিউর রহমান জানিয়েছেন, গত ১৩ জানুয়ারি সেতুর কাজ পুরোপুরি শেষ হয়।
এ সেতুর মোট পিলার ১২ টি। এরমধ্যে বাংলাদেশ অংশে নির্মাণ ৮টি ও ভারতের অংশে ৪টি। সেতু থেকে ২৪০ মিটার এপ্রোচ রোড নির্মাণ করে রামগড়-চট্টগ্রাম প্রধান সড়কে সাথে এবং ওপারে সেতু থেকে প্রায় ১২০০ মিটার এপ্রোচ রাস্তা নবীনপাড়া-ঠাকুরপল্লী হয়ে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক মানের দুই লেনের এ সেতুর দুপাশে রয়েছে ফুটওয়ে।


Post a Comment